AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে প্রাণ গেল বাংলাদেশি ব্যাংকারের


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, নোয়াখালী
১০:২১ পিএম, ১৪ এপ্রিল, ২০২৪

অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে প্রাণ গেল বাংলাদেশি ব্যাংকারের

অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ (৩৪) নামে এক বাংলাদেশি ব্যাংকারের মৃত্যু হয়েছে। রোববার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউ সাউথ ওয়েলসের উপকূল কোলেডেলের শার্কির বিচ গ্র্যান্ড প্যাসিফিক ড্রাইভে এই ঘটনা ঘটে।

নিহত নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙা এলাকার নোয়াব মিয়া মোক্তার বাড়ির একে এম জাকির হোসেনের ছেলে। তিনি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির প্রধান শাখায় সহকারী ভাইস প্রেসিডেন্ট (AVP) হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বড় ভাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরের গাড়িচালক আনিসুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১১ এপ্রিল এক মাসের সফরে স্ত্রী-সন্তানসহ অস্ট্রেলিয়ায় যান নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি রোববার (১৪ এপ্রিল) দুপুরে বন্ধুদের নিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে উপকূলে ঘুরতে যান। ঘুরতে গিয়ে সেখানে একটি পাথরের উপর দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে কিছু ছবি তুলেন তিনি। পরে সেই ছবিগুলো নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। তার কিছুক্ষণের মধ্যে ঢেউ এসে তাদের চার বন্ধুকে গভীরে নিয়ে যায়। তিনজন ফিরলেও ফিরতে পারেনি ব্যাংকার সাইফুল্লাহ। পরবর্তীতে উদ্ধারকারী দল এসে তার মরদেহ উদ্ধার করে।  

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

 

Link copied!