রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি`র মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস।
গ্রেপ্তারকৃ তিন মাদক কারবারি হলেন- ফরিদপুর সদর উপজেলার রঘুনন্দপুর গ্রামের মো. ওমর শেখের ছেলে মো. আশিক শেখ (২২), ফরিদপুর মধুখালী উপজেলার দেলমথুরাপুর গ্রামের মৃত মানোয়ার হাওলাদারের ছেলে মো. রিয়াদ হাওলাদার (২১) ও মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের সানোয়ার বেপারী`র ছেলে রাসেল ওরফে আইয়ুব নবী (২০)।
এর আগে সোমবার (৩ মার্চ) দিবাগত রাত সোয়া ৮ টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া রেলষ্টেশন সংলগ্ন মোল্লা বোডিং এর সামনে ইটের রাস্তার উপর হতে ১০ গ্রাম হেরোইন সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় হেরোইন সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/জ.ই.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

