AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে ১হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১



রাজবাড়ীতে ১হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১

রাজবাড়ীতে ১হাজার পিস ইয়াবাসহ মো. বাবর আলী মন্ডল ওরফে বখস বাবু (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে রাজবাড়ী পৌর শহরের আঠাশ কলোনী এলাকার মৃত বখস মন্ডলের ছেলে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান।

বিজ্ঞপ্তিতে জানাযায় মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মিলন চন্দ্র বর্মন এর নেতৃত্বে একটি টিম রাজবাড়ী সদর উপজেলাধীন ধুঞ্চি আঠাশ কলোনী এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১হাজার ইয়াবাসহ ওই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আদালতে ৪টি মাদক মামলা সংক্রান্ত তথ্য পাওয়া যায়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আরও জানান গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

একুশে সংবাদ/এস কে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!