কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি,র) মাদক বিরোধী অভিযানে ২১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ জুয়েল (৩৬), পিতা- মৃত আঃ জলিল, সাং- উজান কাসিয়ারচর, থানা- গেীরিপুর, জেলা- ময়মনসিংহ, মোঃ আঃ মালেক (৩২), পিতা- মৃত আব্দুল হাসিম, সাং- ছনখোলা, থানা- চুনারুঘাট জেলা- হবিগঞ্জ।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি,র) এসআই (নিঃ)মো: মাহমুদুল হাসান মারুফ সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গত শনিবার ১৩ জানুয়ারি দুপুর ১.৫৫ মিনিটের সময় কিশোরগঞ্জ সদর থানাধীন রশিদাবাদ সাকিনস্থ বেইলিব্রিজ সংলগ্ন রশিদাবাদ চৌরাস্তার উত্তর পাশে ভৈরব হতে ময়মনসিংহগামী আঞ্চলিক মহাসড়কের উপর এক অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের কে গ্রেফতার করে।
এ সময় মাদক ব্যবসায়ীদের হেফাজতে থাকা সর্বমোট ২১(একুশ) কেজি গাঁজা ও ০১(এক) টি মাইক্রোবাস উদ্ধার করে বিকাল ২.২৫ মিনিটের সময় জব্দ তালিকা মূলে জব্দ করেছে ।
এই ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

