চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকার দেওয়ান হাট পাঠানীপুল এলাকায় একটি হাইস মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ওই এলাকায় চট্টগামগ্ৰামী একটি মাইক্রোবাস চট্র মেট্রো চ-১১-৪৬৪১এ আটক করে তল্লাশি চালিয়ে চন্দনাইশ থানা পুলিশ ৪ হাজার পিস ইয়াবা সহ পাচার জামাল উদ্দিন (৩৫) পিতা নুরুল ইসলাম ইসলামপুর থানা ঈদগাহ কে গ্ৰেফতার করে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ( ওসি (ওবাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্ৰেফতারকৃত ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চট্টগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে
একুশে সংবাদ/আ.আ.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

