আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৮ পিরোজপর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী জাতীয় পার্টি (জেপি)র চেয়ারম্যান সংসদ সদস্য, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে তার নেতাকর্মীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির জেপির নেতৃবৃন্দ সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মো. স্বজল মোল্লার কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন।
পরে সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মো. স্বজল মোল্লার কাছে ১৪ দলীয় জোটের প্রার্থী জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পার্টি (জেপি)র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রাজু তালুকদার, উপজেলা জাতীয় পার্টি (জেপির) ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক মনজুরুল মাহফুজ পায়েল, সহ-সভাপতি খান মোহাম্মদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান জুয়েল, মহিলা পার্টির সভানেত্রী আফরোজা বেগম, সাধারণ সম্পাদক সীমা আক্তার সহ জাতীয় পার্টি জেপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিকালে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে আনোয়ার হোসেন মঞ্জুর মনোনয়নপত্র দাখিল উপলক্ষে জাতীয় পার্টি জেপির পক্ষ থেকে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

