AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে ৩ চা কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, পঞ্চগড়
১০:৩৫ পিএম, ২০ আগস্ট, ২০২৩

পঞ্চগড়ে ৩ চা কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ে ৩ চা কারখানাকে পৃথকভাবে দেড় লাখ টাকা জরিমানা করেছে চা বোর্ডের ভ্রাম্যমান আদালত।

 

চা আইন লঙ্ঘনসহ কাঁচা চা পাতার যথাযথমূল্য পরিশোধ না করায় রোববার (২০ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মৈত্রী টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড: ও নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫০ হাজার টাকা করে পৃথক ভাবে জরিমানা করা হয়।

 

এসময় অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমিন।

 

ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মাদ রুহুল আমিন বলেন, পঞ্চগড়ের বেশকিছু বটলিফ কারখানার বিরুদ্ধে চা আইন লঙ্ঘন ও কাঁচা পাতার যথাযথমূল্য পরিশোধ না করাসহ নানা ধরণের অভিযোগ রয়েছে। এরি ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে তিন কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

 

চা বোর্ড অনিয়ম এবং আইনের লঙ্ঘন দেখলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এসময় কারখানা মালিকদের চা আইন, ২০১৬ যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনাও প্রদান করা হয়। আগামীতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

এসময় অভিযানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সায়েদুল হক ও পঞ্চগড় সদর থানার পুলিশ সদস্যরা।

 

একুশে সংবাদ/ড.ব.প্র/জাহা

Link copied!