স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার গোপালগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে এ শ্রদ্ধা জানান হয়। পরে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন নেতাকর্মীরা।
পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত চেয়ে বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন তাঁরা। দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের জন্য প্রার্থনা করা হয়।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. নূরুল ইসলাম আব্বাস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহসিন উদ্দিন সিকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা তারিকুজ্জামান চৌধুরী, আ. আজিজ খান, হেলাল কাজী, উজ্জ্বল শেখ, শাহাদাত হোসেন, আরিফ মিয়া, সুজন শেখ, সাজ্জাদুর রহমান, বেল্লাল হোসেন, নজরুল ইসলাম, মো. মফিজ, জাহিদুল ইসলাম, রিফাতুল ইসলাম, কৃষ্ণ কুমার পাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমু বেগম নুপুর, মো. অলিউল্লাহ, শামীম শিকদার, সাইফুল ইসলাম, ইলতুতমিশ, টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পারভেজ হোসেন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা প্রমুখ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহসিন মহসিন উদ্দিন সিকদার বলেন, বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হবে। দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনের কেক কাটা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম শাহাবুদ্দিন আজম।
একুশেসংবাদ.কম/বিএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

