নেত্রকোনার কেন্দুয়া পৌরসভা নিজ বাসা থেকে বিকেলে হাবিবা আক্তার ( ১৭) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩নভেম্বর) দুপুরে কেন্দুয়া পৌর শহরে সাউদপাড়া মহল্লায় এ ঘটনাটি ঘটে।
নিহত হাবিবা কেন্দুয়া পৌরসভার সাউদপাড়ার দুলাল মিয়ার মেয়ে। বাবা স`মিলে শ্রমিকের কাজ করেন।
সে কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
প্রতিবেশী ও পুলিশ সুত্রে জানা গেছে, নিহতের মা সরুপা আক্তার বাসায় ছিল না। একই মহল্লার অন্যের বাসায় ছিল । বাড়ি ফিরে দেখতে পান ঘরের ধন্নার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্হায় ঝুলে আছে।
প্রেমিক ছেলে প্রেমের সম্পর্ক প্রত্যাখান করায় মেয়েটি অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রতিবেশিরা জানায়।
কেন্দুয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কমিশনার আনিসুর রহমান রতন আত্নহত্যার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন স মিলের শ্রমিক দুলাল মিয়ার মেয়ে হাবিবা নিজ ঘরে আত্নহত্যা করেছে।বিষয়টি খুবই দুঃখ জনক।
আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার এস,আই আনিছুর রহমান বলেন, লাশ নেত্রকোনা মর্গে পাঠানো হবে।
একুশে সংবাদ.কম/আ.গ.প্র/জাহাঙ্গীর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

