অল্প সময়ের ব্যবধানে লাকসাম পৌরসভাধীন শ্রীপুর গ্রামে একই সাথে স্বামী স্ত্রী দু'জনের মৃত্য হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায় শ্রীপুর গ্রামের মরহুম নোয়াব আলী এডভোকেট এর বড় ছেলে মোঃ শাহ জাহান (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে অদ্য সন্ধা ৭:৩০ মিনিট ইন্তেকাল করেন। স্বামীর মৃত্যুশোক সইতে না পেরে আগে থেকেই এজমা (শ্বাসকষ্ট জনিত) রোগে আক্রান্ত থাকা স্ত্রী কোহিনুর বেগম (৪৫) স্বামীর জন্য চিৎকার করে কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বামী স্ত্রী দু জনের দাফনের কাজ চলছে বলে জানা যায়।
একুশে সংবাদ/আরএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

