ভোলার মনপুরায় পুকুরের পানিতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের চর যতিন গ্রামের ৩ নং ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু মোঃ তামিম (২) ওই গ্রামের মোঃ হোসেনের ছেলে।
নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, শিশু তামিমের মা শিশুকে ঘরে রেখে পাশের বিলে গরুর জন্য ঘাস আনতে যায়। দুপুরে বাড়িতে ফিরে শিশুকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি শুরু করেন মা।
খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করেন।
হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন হাওলাদার খবরের সত্যতা নিশ্চিত করেছপন। তবে, মনপুরা থানার ওসি মোঃ সাইদ আহমেদ বলেন, এ ধরনের খবর আমাদের কাছে জানা নেই।
একুশে সংবাদ/শিমুল/আরিফ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

