AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ তীব্র থেকে তীব্রতর


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৩০ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৫

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ  তীব্র থেকে তীব্রতর

শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবিতে ইনকিলাব মঞ্চ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

আজ রবিবার  দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন। রাতেও এই অবরোধ অব্যাহত রয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষিত কর্মসূচি অনুযায়ী–রবিবার দুপুর ২টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন। তবে সকাল থেকেই একাংশ আন্দোলনকারী সড়কে অবস্থান নিয়ে হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন।

সন্ধ্যার পর নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার সমর্থকদের অংশগ্রহণে উপস্থিতি বাড়তে থাকে। স্বেচ্ছাসেবকদের ব্যবস্থাপনায় মঞ্চের পাশে নারীদের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়। অবরোধের কারণে শাহবাগ মোড়ে যান চলাচল ব্যাহত হলেও সংযোগ সড়কের লেন খোলা থাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়নি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!