AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দীর্ঘ এক যুগ পর ‍‍`রিহ্যাব‍‍` এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৩৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

দীর্ঘ এক যুগ পর ‍‍`রিহ্যাব‍‍` এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

দীর্ঘ এক যুগ পর, আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আবাসন ব্যবসায়ীদের সংগঠন ‍‍`রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন বাংলাদেশ (রিহ্যাব) ২০২৪-২৬ মেয়াদি দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সকল রিয়েল এস্টেট ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয়েছে ‍‍`কেআইবি‍‍`। নির্বাচন কমিশন প্রথমে ২৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন ঘোষণা করলেও পরে তা পিছিয়ে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নির্ধারণ করা হয়।

আজ মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)তে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এতে মোট ভোটার সংখ্যা ৪৭৬ জন। এর মধ্যে ঢাকায় ৪৩২ জন ও চট্টগ্রামে ৪৪ জন জন ভোটার রয়েছে। নির্বাচনে ঢাকায় ২৬টি পরিচালক পদের বিপরীতে মোট ৮৬ জন ও চট্টগ্রামে রিজিওনাল ৩টি পরিচালক পদের বিপরীতে ৭ জন এবং চট্টগ্রামে রিজিওনাল  ৫টি সদস্য পদের বিপরীতে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে চারটি প্যানেল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্যানেলগুলোর মধ্যে রয়েছে- রিহ্যাব সাবেক সাধারণ সম্পাদক ও জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বাধীন ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’, এই প্যানেলই মূলত নির্বাচনের জন্য লড়াই করেছেন। নির্বাচন না দেওয়ায় সর্বশেষ কমিটির বিরুদ্ধে মামলা করেছেন। আদালত নির্বাচনের পক্ষে রায় দেওয়ায় এই প্যানেলের নেতারা জানিয়েছেন, যেহেতু তাদের লড়াইয়ের কারণেই এক যুগ পর নির্বাচন হচ্ছে সেহেতু ভোটাররা তাদেরকেই ভোট দেবেন বলে তাদের বিশ্বাস।

এছাড়া নির্বাচনে অন্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে সেঞ্চুরি রিয়্যালটির চেয়ারম্যান এম জি আর নাসির মজুমদারের নেতৃত্বে ‘ডেভেলপারস ফোরাম’, রিহ্যাবের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে ‘নবজাগরণ প্যানেল’ এবং সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের এমডি ইন্তেখাবুল হামিদের নেতৃত্ব ‘জয়ের ধারা প্যানেল’।

ভোটার ও প্রার্থীদের সুষ্ঠু ভোটের বিষয়ে আশ্বস্ত করে প্রধান নির্বাচন কমিশনার সুব্রত কুমার দে (যুগ্ম সচিব) সাংবাদিকদের বলেছেন, সকাল থেকে খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোটগ্রহণ এলাকার পুরো রুম সিসিটিভির আওতায় আছে। এ পর্যন্ত নির্বাচন নিয়ে কোন ধরনের অভিযোগ আসেনি। তাছাড়া যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য উপস্থিত রয়েছে। প্রার্থীরা একে অপরের প্রতি আন্তরিক। কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি।

 

একুশে সংবাদ/রাফি/বাবু/জাহা

Link copied!