AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানীর কাঁটাবনের আবাসিক ভবনে আগুন, নিহত ২


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০৩ এএম, ২৭ জুন, ২০২৬

রাজধানীর কাঁটাবনের আবাসিক ভবনে আগুন, নিহত ২

রাজধানীর কাঁটাবনের একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত প্রায় ৩টা ৮ মিনিটে ছয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনটি ১৪ তলা ভবনের ১২তম তলার দুটি ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে।

নিহতরা হলেন মো. জনি (২৫) ও মো. আব্দুস সালাম (১৯)।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, অগ্নিকাণ্ডের পর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। মো. জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং মো. আব্দুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবনের ভেতরে আর কেউ আটকে নেই এবং এ পর্যন্ত নতুন করে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!