AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান সমিতির নেতৃত্বে হামীম-রাহীম


Ekushey Sangbad
ওবায়দুল্লাহ,কুবি প্রতিনিধি
০৪:০৩ পিএম, ১৯ জুলাই, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান সমিতির নেতৃত্বে হামীম-রাহীম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিসংখ্যান সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের বখতিয়ার হামীম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের তৌফিক হাসান রাহীম।

শনিবার (১৮ জুলাই) পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জে. এম. আদিব সালমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়। 

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন (এজিএস) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ রায়হান। শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের অনিন্দিতা চক্রবর্তী, প্রচার সম্পাদক হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের লিমন খান, ক্রীড়া সম্পাদক হিসেবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের কেফায়েত উল্লাহ শুভ এবং প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের তানভীর আলম অর্প। 

এছাড়া কমিটির সদস্যরা হলেন ২০২০-২১ শিক্ষাবর্ষের ফারিয়া ইসলাম ও মো: সাজেদুর রহমান, ২০২১-২২ শিক্ষাবর্ষের মো: তোহেল ও তাহমিদ শান্ত, ২০২২-২৩ শিক্ষাবর্ষের নাজমুল আলম ও সাদিয়া নাসরিন আইরিন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো: শাহাজালাল ও সোহেতা পারভেজ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেহেনাজ আক্তার ও মোহাম্মদ শাহেদ হাসান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নাফিসা বিনতে রশিদ ও বিশ্বজিৎ বসাক আবির। 

পরিসংখ্যান সমিতির সাধারণ সম্পাদক তৌফিক হাসান রাহীম বলেন, "পরিসংখ্যান সমিতি আমাদের বিভাগের ছাত্র-ছাত্রীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের একটি স্থান। ইনশাআল্লাহ সকল শিক্ষার্থী ও আমাদের বিভাগীয় প্রধান ড. জে. এম. আদিব সালমান চৌধুরী ও ছাত্র উপদেষ্টা সাফায়েত হোসেন স‍্যারের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করে তুলব।"

সংগঠনের সহ-সভাপতি বখতিয়ার হামীম বলেন, "প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান সমিতির সহ-সভাপতি (ভিপি) পদে আমাকে মনোনীত করায় বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ও শিক্ষকমণ্ডলীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। নবগঠিত কমিটিতে স্থান পাওয়া সকলকেই জানাই অভিনন্দন। সবার সম্মতিক্রমে আমার ওপর যে আস্থা ও গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি সততা ও নিষ্ঠার সাথে তার মর্যাদা রক্ষা করব। শিক্ষকদের সুচিন্তিত দিকনির্দেশনা ও সবাইকে সাথে নিয়ে আমরা পরিসংখ্যান বিভাগকে নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।"


একুশে সংবাদ/এ.জে

Link copied!