রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দুর্গম চরাঞ্চল কলাবাগান এলাকায় অবৈধ মাটি উত্তোলন প্রতিরোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) বিকল করে ব্যাটারি তার জব্দ করা হয়।
রাত ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

