AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কবি নজরুল কলেজ ছাত্র অধিকারের স্মারকলিপি প্রদান



কবি নজরুল কলেজ ছাত্র অধিকারের স্মারকলিপি প্রদান

ক্যাম্পাসে অগণতান্ত্রিক ও শিক্ষাবিরোধী কার্যক্রম বন্ধ করে নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিতসহ চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদ।

রবিবার (২৬ এপ্রিল) সকালে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে এ স্মারকলিপি তুলে দেন সংগঠনটির নেতারা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি নাহিদ হাসান, প্রচার সম্পাদক ওমর হাসান ইমন, নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার এবং সহ-সভাপতি জায়েদ আব্দুল্লাহসহ অন্যান্য নেতাকর্মীরা।

সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে গোপন সাংগঠনিক তৎপরতা ক্রমেই বেড়ে উঠছে, যা একটি স্বাভাবিক ও উন্মুক্ত শিক্ষাবান্ধব পরিবেশের পরিপন্থী। এর সঙ্গে যুক্ত হয়েছে শক্তি প্রদর্শন ও প্রভাব বিস্তারের প্রবণতা, যা শিক্ষার্থীদের মধ্যে ভীতির সঞ্চার করছে এবং মতপ্রকাশের স্বাধীনতাকে সীমিত করে দিচ্ছে। একইসঙ্গে বহিরাগতদের অবাধ যাতায়াত ও অনুপ্রবেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এসব কারণে ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হচ্ছে এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে-ক্যাম্পাসে অগণতান্ত্রিক ও শিক্ষাবিরোধী কার্যক্রম দ্রুত বন্ধ করে একটি নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, এ ধরনের কার্যক্রম প্রতিরোধে প্রশাসনের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা গ্রহণ, বহিরাগতদের অনুপ্রবেশ রোধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং দীর্ঘমেয়াদে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা প্রত্যাশা করেছিলাম শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে উন্নত ও মানবিক ভবিষ্যৎ গঠনের কেন্দ্র। কিন্তু দুঃখজনকভাবে কিছু অপতৎপরতার কারণে ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হচ্ছে, যা শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি আরও বলেন, আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানাই-শিক্ষাবিরোধী ও অগণতান্ত্রিক কার্যক্রম থেকে বিরত থেকে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করুন। অন্যথায় শিক্ষার্থীরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে।

স্মারকলিপি গ্রহণ করে অধ্যক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!