AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জকসুর উদ্যোগে গ্রাফিক্স ডিজাইন কোর্সে শিক্ষার্থীর অংশগ্রহণ


Ekushey Sangbad
জবি প্রতিনিধি
০৯:০৬ পিএম, ১৭ এপ্রিল, ২০২৬

জকসুর উদ্যোগে গ্রাফিক্স ডিজাইন কোর্সে শিক্ষার্থীর অংশগ্রহণ

প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর উদ্যোগে ‘বেসিক টু ইন্টারমিডিয়েট গ্রাফিক্স ডিজাইন’ শীর্ষক একটি কোর্সের আয়োজন করা হয়।

 বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ১০টি অনলাইন ক্লাসের মাধ্যমে পরিচালিত এই কোর্সের সমাপ্তি ঘটে।

জকসুর সদস্য মেহেদি হাসান বলেন, “বর্তমান যুগে প্রযুক্তিগত দক্ষতা ছাড়া এগিয়ে থাকা সম্ভব নয়। শিক্ষার্থীদের ডিজাইন সেন্স ও স্কিল উন্নয়নের লক্ষ্যে আমরা এই কোর্সের আয়োজন করেছি। আমরা তাদের একটি শক্ত ভিত্তি দিতে পেরেছি—এখন তারা চাইলে এটিকে ক্যারিয়ারে রূপ দিতে পারবে।”

তিনি আরও জানান, কোর্সটিতে মোট ২৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের কাছ থেকে ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি নেওয়া হলেও উপস্থিতির ভিত্তিতে স্কলারশিপ প্রদান করা হয়েছে। শতভাগ উপস্থিত শিক্ষার্থীরা বিনামূল্যে কোর্সটি সম্পন্ন করার সুযোগ পেয়েছেন।

এছাড়াও তিনি জানান, ভবিষ্যতে জকসুর পক্ষ থেকে সফট স্কিল, আইইএলটিএস, ভিডিও এডিটিং এবং রিসার্চ মেথডোলজি বিষয়ে আরও বিভিন্ন কোর্স চালুর পরিকল্পনা রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!