AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাবিতে বহিরাগতদের উপচে পড়া ভিড়, ‘বেসামাল’ প্রশাসন


Ekushey Sangbad
রাব্বি হাসান, জাবি প্রতিনিধি
০৮:০৩ পিএম, ১৪ এপ্রিল, ২০২৬

জাবিতে বহিরাগতদের উপচে পড়া ভিড়, ‘বেসামাল’ প্রশাসন

পহেলা বৈশাখ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে বহিরাগতদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এতে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ উঠেছে এবং প্রশাসনের ‍‍`বেসামাল ‍‍` ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় বহিরাগতদের উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এতে শিক্ষার্থীদের উত্যক্ত করার অভিযোগসহ নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় বলে জানান তারা। প্রশাসনের পক্ষ থেকে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও তা কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসে বিপুল সংখ্যক বহিরাগত প্রবেশ করে। অনেকেই ব্যক্তিগত মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে ক্যাম্পাসে ঘুরে বেড়ান। এ সময় কিছু বহিরাগত যুবকের বিরুদ্ধে অনুমতি ছাড়া ছাত্রীদের ছবি তোলা এবং আপত্তিকরভাবে জুম করে ছবি ধারণের অভিযোগ ওঠে। দেখা যায় ক্যাম্পাসের কিছু গেট বন্ধ থাকলেও দেয়াল টপকে ভেতরে প্রবেশের ঘটনাও ঘটে। এমনকি নারী শিক্ষার্থীদের হল এলাকায়ও দেয়াল টপকে বহিরাগতদের প্রবেশের চেষ্টা দেখা যায় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এতে নারী শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়।

শিক্ষার্থীদের একাংশ দাবি করেন, বহিরাগতদের অতিরিক্ত ভিড়ের কারণে ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় এবং নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায়। এ অবস্থায় বিভিন্ন স্থানে জাকসুর সদস্যদেরও গেট নিয়ন্ত্রণে সহায়তা করতে দেখা যায়।

এ পরিস্থিতিকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আগেই বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি, ফলে ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণে প্রশাসনের ‘বেসামাল’ পরিস্থিতি তৈরি হয়েছে।

তবে এ বিষয়ে প্রক্টরের সাথে কথা বলার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি ।

এ বিষয়ে জাকসুর সমাজসেবা সম্পাদক বলেন, গতকাল বলা হয়েছিল পহেলা বৈশাখে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের স্টিকারবিহীন গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। কিন্তু আজ সবচেয়ে বেশি বহিরাগত প্রবেশ করেছে। অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। আজ কোনো শিক্ষার্থীর ক্ষতি হলে এর দায় প্রশাসনের।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!