AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় মোবাইলসহ পরীক্ষার্থী আটক


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
০৩:৫৩ পিএম, ১০ এপ্রিল, ২০২৬

পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় মোবাইলসহ পরীক্ষার্থী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ পদ্ধতির প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনসহ এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এ ঘটনা ঘটে।

অসদুপায় অবলম্বনকারী ওই পরীক্ষার্থীর নাম মো. ইমন। তার রোল নম্বর ১৫২৩৪৯। তিনি রাজশাহী জেলার পুঠিয়া থানার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হওয়ার পর এক পর্যায়ে হলের দায়িত্বে থাকা এক শিক্ষক ওই শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। পরে তাকে তল্লাশি করে তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। এরপর তাকে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে আসা হয়।

জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, “আমি মোবাইল ফোন নিয়ে এসেছিলাম। এটি আমার অপরাধ হয়েছে। আমি ছবি তুলে চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তর মিলানোর চেষ্টা করেছি। কিন্তু তা করতে পারিনি। আমি স্বীকার করছি যে আমি অপরাধ করেছি। তবে আমাকে ছেড়ে দিলে আমি আর জীবনে এমন কাজ করব না।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান খান বলেন, “পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। পরে তাকে আটক করে মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাকে পরীক্ষায় বহিষ্কার করা হয়েছে।”

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!