AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন



শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে জেলা কৃষি বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলা চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ফরিদা ইয়াসমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, এ.কে.এম জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এ.বি.এম মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা থানম নীলু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তারা বিভিন্ন ফলের চারা, অপরিচিত দেশি-বিদেশি ফল এবং ফল দিয়ে তৈরি নানা ধরনের খাদ্যপণ্যের সঙ্গে পরিচিত হন।

কৃষি বিভাগ জানায়, জেলায় দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ জাতীয় ফল মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী মেলায় ফল চাষ, ফল সংরক্ষণ প্রযুক্তি, আধুনিক কৃষি ব্যবস্থাপনা এবং কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ সরাসরি প্রদান করা হবে।

মেলায় ১০টি স্টলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, কৃষি উদ্যোক্তা এবং ফলচাষিরা দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফল, ফলের চারা, ফলভিত্তিক খাদ্যপণ্য এবং ফল সংরক্ষণ প্রযুক্তি প্রদর্শন করছেন। আয়োজকরা আশা করছেন, এ মেলা ফল চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!