AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে কৃষকের মাঝে নারকেল চারা ও সার বিতরণ



মুকসুদপুরে কৃষকের মাঝে নারকেল চারা ও সার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষকদের মাঝে নারকেল গাছের চারা ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ জুন) সকাল ১১টায় মুকসুদপুর উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ৩৬০ জন কৃষকের মাঝে মোট ১ হাজার ৮০০টি নারকেল গাছের চারা এবং প্রয়োজনীয় সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৃক্ষ শুধু পরিবেশ রক্ষাই করে না, এটি মানুষের অর্থনৈতিক সমৃদ্ধিরও গুরুত্বপূর্ণ মাধ্যম। সরকারের বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে কৃষকদের সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন।

ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু।

বক্তারা বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুস সার্বিক সহযোগিতা করেন। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পর্যায়ক্রমে আরও কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে।

সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করেছে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে বলেও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!