টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে নিয়মিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০ ঘটিকার সময় ধনবাড়ী উপজেলা হলরুমে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) নূরজাহান আক্তার সাথী এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি,জনপ্রতিনিধি,রাজনৈতিক দলের প্রতিনিধি,বিভিন্ন ইস্কুলের প্রধান শিক্ষক, ছাএ প্রতিনিধি আইন শৃঙ্খলা কমিটির সদস্য সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচিত বিষয়সমূহ: সার্বিক পরিস্থিতি: এলাকার সার্বিক আইনশৃঙ্খলার মান উন্নয়ন ও নিরাপত্তা জোরদার করা। অপরাধ দমন: মাদক, বাল্যবিবাহ ও অবৈধভাবে মাটি বালু কাটা রোধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও নূরজাহান আক্তার সাথী বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও জনসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সেবা প্রদান আরও সহজ ও দ্রুত করার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত আইন-শৃঙ্খলা সভায় বক্তারা উল্লেখ করেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাংবাদিক,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

