AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আগেই ইবি কেন্দ্রে ভর্তিচ্ছুদের ভিড়


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
১০:২১ এএম, ১০ এপ্রিল, ২০২৬

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আগেই ইবি কেন্দ্রে ভর্তিচ্ছুদের ভিড়

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‍‍`এ‍‍` ইউনিটের (বিজ্ঞান) বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। এই ইউনিটের পরীক্ষায় ইবি কেন্দ্রে অংশ নিচ্ছেন ১১ হাজার ১৮৬ জন পরিক্ষার্থী। পরীক্ষা শুরুর প্রায় দুই ঘন্টা আগে থেকেই কেন্দ্রে প্রবেশ করতে ভিড় করছেন পরীক্ষার্থীরা।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘন্টাব্যাপী এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকাল ৯ টা থেকেই কেন্দ্রের আশেপাশে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের আগমন ঘটে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে তল্লাশি করে করে পরীক্ষার্থীদের মেইন গেট দিয়ে প্রবেশ করানো হয়। যেকোন বিলম্ব এড়াতে পরীক্ষা শুরুর এক থেকে দেড় ঘণ্টা আগেই কেন্দ্রে প্রবেশ করেন তারা। 

জানা যায়, গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ২ লাখ ৮৪ হাজার ৪৮০ ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ১০২, ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৩ হাজার ১০২ এবং ‘সি’ ইউনিটে ২৫ হাজার ১৮৫ ভর্তিচ্ছু আবেদন করেছেন।

এদিকে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই পরীক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য দেখা যায়। পরীক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকদেরও ক্যাম্পাসে ভিড় করতে দেখা যায়।

পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

শিক্ষার্থীদের সহযোগিতায় প্রক্টরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তথ্য ও স্বাস্থ্য কর্ণার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

ইবি কেন্দ্রে গুচ্ছ ‍‍`এ‍‍` ইউনিটের সমন্বয়কারী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, গুচ্ছের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্রে ৯ টি ভবনে, ১৯৫ টি কক্ষে অংশ নিচ্ছেন ১১ হাজার ১৮৬ জন পরিক্ষার্থী। গত ‍‍`বি‍‍` ইউনিটের পরীক্ষায় কয়েকটি রুমে ঘড়ি এবং ফ্যানের সমস্যা ছিল। সেগুলো ঠিক করা হয়েছে।

প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‍‍`আগামীকাল ‍‍`এ‍‍` ইউনিটের ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে র‍্যাব, পুলিশ ও বিএনসিসি কাজ করবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইন্টেলিজেন্স টিম কাজ করছে। আশা করছি আগামীকাল পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।‍‍`

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!