AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্যাম্পাস এলাকায় অসহায়দের মাঝে খাবার বিতরণ করলেন জবি ছাত্রদল নেতা সোহান


Ekushey Sangbad
সৃজন সাহা, জবি প্রতিনিধি
১২:৪৬ পিএম, ১৭ মার্চ, ২০২৬

ক্যাম্পাস এলাকায় অসহায়দের মাঝে খাবার বিতরণ করলেন জবি ছাত্রদল নেতা সোহান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসের আশেপাশের এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য তামাসুল ইসলাম সোহান।

রমজান মাস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে তিনি নিজ হাতে পথচারী, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করেন। এসময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

তামাসুল ইসলাম সোহান বলেন, “এই রমজানে আমরা সকলের মাঝে আনন্দ ভাগ করে নিতে চাই। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। দেশকে সুসংগঠিত করার লক্ষ্যে তারেক রহমানের প্রত্যাশা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “জিয়া পরিবারের জন্য সবার কাছে দোয়া চাই। পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারেক রহমানের সুস্থতা কামনা করছি। আমরা সকলকে সঙ্গে নিয়েই আগামীর পথে এগিয়ে যেতে চাই।”

তিনি জানান, রমজানের এই পবিত্র মাসে মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে ইফতার ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!