AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাবিতে শিক্ষার্থীদের নিয়ে শিবিরের সম্মিলিত ইফতার আয়োজন


Ekushey Sangbad
রাব্বি হাসান, জাবি প্রতিনিধি
০৮:৩৫ পিএম, ৪ মার্চ, ২০২৬

জাবিতে শিক্ষার্থীদের নিয়ে শিবিরের সম্মিলিত ইফতার আয়োজন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রায় তিন হাজার অধিক শিক্ষার্থীকে নিয়ে সম্মিলিত ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখা।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল আহসান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য( প্রশাসন) সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) মাহফুজুর রহমান,কোষাধ্যক্ষ আব্দুর রব,প্রক্টর রাশেদুল আলম,সাবেক জাবি শিবিরের সভাপতি মুহিবুর রহমানসহ আরো অনেকেই।

আয়োজক পক্ষ থেকে জানানো হয়,সম্মিলিত ইফতারে তিন হাজার শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করা হয়।যেখানে ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে বসার ব্যবস্থা করা হয়েছে। ইফতারে গরুর তেহারির আয়োজন করা হলেও ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা বলেন, রমজান মাস তাকওয়া অর্জনের মাস। সম্প্রতি ধর্ষণ, 
শিশু নির্যাতনসহ নৈতিক অবক্ষয়ের ঘটনায় অধিকহারে বেড়ে যাচ্ছে। তিনি বলেন, সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ফিরিয়ে আনার মাধ্যমেই অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

জাবি শিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন, রমজান মাসের ইফতারি আমাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক বৃদ্ধি করে। বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনদের নিয়ে একত্রে ইফতার করার জন্য আজকের এই আয়োজন। এর মাধ্যমে আমাদের মধ্যে ইফতারের মহিমা ও ভ্রাতৃত্বের সম্পর্ক বৃদ্ধি পাবে।

ইফতারের আগে ইরান,ফিলিস্তানিতে শহীদ ও নির্যাতিতসহ সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!