কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক গঠন এবং দ্রুত নির্বাচন আয়োজনের লক্ষ্যে ১৬৮ জন শিক্ষকের মতামতের ভিত্তিতে পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে একটি আলোচনা সভায় এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আমজাদ হোসেন এবং সদস্য সচিব হিসেবে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন।
এছাড়া সদস্য হিসেবে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. শামীমা নাসরিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. বেলাল হুসাইন এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন।
এনিয়ে আহ্বায়ক কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, `শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আমরা কাজ করব। আমাদের সাধারণ সভার সিদ্ধান্তের মাধ্যমে আমরা চেষ্টা করব চার-পাঁচ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি দেয়ার।
আমরা যেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সকল স্টেকহোল্ডার এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, এ ব্যাপারে সকলের সহযোগিতা চাই।`
আহ্বায়ক অধ্যাপক ড. আমজাদ হোসেন বলেন, `আমরা খুব শীঘ্রই মিটিং ডাকব। সেখানে সকলের মতামতের ভিত্তিতে সবকিছু আলোচনা হবে।
শিক্ষক সমিতি গঠিত হলে এর মাধ্যমে আমরা আমাদের সকল ন্যায্য দাবি-দাওয়া প্রশাসনের কাছে তুলে ধরতে পারব এখন অনেকক্ষেত্রে তাদেরকে বাধ্য করতে পারব। আর পূর্বের মতো করে আমাদের কার্যক্রমের দ্বারা শিক্ষার্থীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না।`
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

