AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

"এআই গবেষণায় ২ কোটি ৪৫ লাখ টাকার অনুদান পেল মাভাবিপ্রবি"


Ekushey Sangbad
মাভাবিপ্রবি প্রতিনিধি
১২:২০ পিএম, ২২ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর আওতাধীন Improving Computer and Software Engineering Tertiary Education Project (ICSETEP) প্রকল্পের মাধ্যমে Research and Development Grant (RDG) হিসেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা প্রকল্প অনুমোদিত হয়েছে।

ইউজিসি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত RDG Performance Contract অনুযায়ী, উক্ত গবেষণা প্রকল্পের শিরোনাম হলো—
“Agri-VoiceLink: A Hybrid Conversational AI Platform to Enhance Agricultural Market Efficiency in Bangladesh”।

এই প্রকল্পের প্রধান গবেষক (Third Party) হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজরুল ইসলাম and Prof. Dr. Nargis Akter
প্রকল্পটির জন্য মোট ২ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫২০ টাকা গবেষণা অনুদান বরাদ্দ প্রদান করা হয়েছে। প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২ বছর।

উক্ত গবেষণা প্রকল্পের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও কথোপকথনভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের কৃষি বাজার ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি, কৃষকদের তথ্যপ্রাপ্তি সহজ করা এবং বাজার সংযোগ শক্তিশালী করার লক্ষ্যে কার্যকর সমাধান উদ্ভাবনের প্রত্যাশা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ গবেষণা উদ্যোগের জন্য ইউজিসি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে এবং আশা প্রকাশ করেছে যে, এই প্রকল্প দেশের কৃষি ও প্রযুক্তি খাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!