AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবি ফুলকুঁড়ি আসর তারারমেলার সাইকেল র‍্যালি


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
০৮:৪১ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৫

ইবি ফুলকুঁড়ি আসর তারারমেলার সাইকেল র‍্যালি

‘বাংলাদেশ প্রিয় বাংলাদেশ, শিশুদের মতো করে গড়ে তোলা বাকি’ প্রতিপাদ্যে মহান ৫৫তম বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এটির আয়োজন করে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর তারারমেলা ইবি শাখা।

র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্রিকেট মাঠে গিয়ে শেষ হয়। এতে ক্যাম্পাস পার্শ্ববর্তী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু কিশোররা অংশগ্রহণ করে। তার পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানটি শেষ হয়।

র‍্যালিতে ফুলকুঁড়ি আসর তারারমেলার সহকারী পরিচালক মুবাশ্বির আলমের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশিদ ।

ফুলকুঁড়ি আসর তারারমেলা ইবি শাখার পরিচালক আহনাফউজ্জামান বলেন, বিজয় দিবসের চেতনাকে শিশুদের হৃদয়ে জীবন্ত করে তুলতেই এই উদ্যোগ। স্বাধীনতার ৫৪ বছর পরও অনেক শিশু মৌলিক অধিকার থেকে বঞ্চিত, শিক্ষা ও নিরাপদ পরিবেশের অভাবে শিশুশ্রমে জড়িয়ে পড়ছে-যা গভীর উদ্বেগের বিষয়।

ফুলকুঁড়ি আসর বিশ্বাস করে, শিশুরা নিরাপদ, শিক্ষিত ও অধিকার সচেতন হলেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। “বাংলাদেশ প্রিয় বাংলাদেশ, শিশুদের মতো করে গড়ে তোলা বাকি”—এই প্রতিপাদ্যে আয়োজিত সাইকেল র‍্যালির মাধ্যমে শিশুদের মধ্যে দেশপ্রেম ও বিজয় দিবসের তাৎপর্য ছড়িয়ে দেওয়াই লক্ষ্য। শিশুবান্ধব, নিরাপদ ও অধিকারসমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

একুশে সংবাদ/ওজি

Link copied!