AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবিতে বিজয় দিবস পালিত


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
০১:২৫ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৫

পাবিপ্রবিতে বিজয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিজয়ের ৫৫ বছরে পদার্পণের এই ঐতিহাসিক দিনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

এরপর উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলামের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রাশেদুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে স্বাধীনতা চত্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম ও রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম বলেন, ১৯৭১ সালের এ দিনে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীনতার মাধ্যমেই আমরা একটি নির্দিষ্ট ভূখণ্ড ও জাতীয় পরিচয় লাভ করেছি। এ ভূখণ্ডকে গড়ে তোলার দায়িত্ব সকলের। তিনি আরও বলেন, আমরা যে শ্রদ্ধা নিবেদন করছি, তা যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিবসের কর্মসূচি শেষ হয়। দোয়া পরিচালনা করেন পাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের ইমাম মো: জালাল উদ্দিন রুমী।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!