AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তরুণদের স্বাস্থ্য অধিকার নিশ্চিতে রংপুরে অংশীজনদের নেটওয়ার্কিং সভা


Ekushey Sangbad
বেরোবি প্রতিনিধি
০৮:৫২ পিএম, ২৪ জুন, ২০২৬

তরুণদের স্বাস্থ্য অধিকার নিশ্চিতে রংপুরে অংশীজনদের নেটওয়ার্কিং সভা

তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সেবার পরিধি সম্প্রসারণ এবং সরকারি-বেসরকারি অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে রংপুরে একটি নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তরুণদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচস্টেপ) পরিচালিত ‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের রংপুর শাখার উদ্যোগে বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১১টায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শিহাব উদ্দিন শেখ, রংপুর প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের ডিসঅ্যাবিলিটি অ্যাফেয়ার্স অফিসার মাসুদ রানা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) বিভাগের বিভাগীয় প্রধান কুন্তলা চৌধুরী, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের রংপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার শাহ মো. আহসান হাবিব, আরডিআরএসের সিড প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর তামীম আহমেদ, আফানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন বাদশা, ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন এবং আরএইচস্টেপ রংপুর মেডিকেল শাখার ইউনিট ম্যানেজার মিজানুর রহমান।

এছাড়া বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট অংশীজনরা সভায় অংশ নেন।

সভায় ‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের আওতায় জানুয়ারি ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত পরিচালিত যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক সেবা কার্যক্রমের অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, তরুণদের জন্য মানসম্মত যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ের প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

সভায় সভাপতিত্ব করেন ‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের রংপুর শাখার প্রজেক্ট অফিসার অনিমেষ রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়ুথ অফিসার স্বর্ণালী আচার্য।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!