AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা


Ekushey Sangbad
পর্যটন ডেস্ক
০৮:১৫ পিএম, ৭ জুলাই, ২০২৬

সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

টানা ভারি বর্ষণ, পাহাড়ধস এবং পাহাড়ি ঢলের ঝুঁকির কারণে পর্যটক ও জনসাধারণের নিরাপত্তার স্বার্থে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

রাঙামাটি জেলা প্রশাসনের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী রাঙামাটি জেলায় অব্যাহত ভারি বর্ষণের ফলে বিভিন্ন স্থানে ভূমিধস ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। পাশাপাশি পাহাড়ি ঢলের কারণে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগও ব্যাহত হচ্ছে। সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে সাজেক ভ্যালির সব পর্যটন স্পট, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া রাঙামাটি জেলায় চলাচলের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!