AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিয়ের পর আমির খানের বাসভবনে শাহরুখ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৯:৪৪ পিএম, ৭ জুলাই, ২০২৬

বিয়ের পর আমির খানের বাসভবনে শাহরুখ

বলিউড অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন গৌরী স্প্র্যাটকে বিয়ে করে। গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি।

-তবে বিয়ের অনুষ্ঠানে দেখা না গেলেও, নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাতে পরে আমির খানের বাসভবনে হাজির হন বলিউডের আরেক সুপারস্টার শাহরুখ খান।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ে আমিরের বাড়িতে পৌঁছান শাহরুখ। নেভি ব্লু শার্ট, জিন্স ও সানগ্লাসে স্বাভাবিক লুকে উপস্থিত হন তিনি। বন্ধুকে স্বাগত জানাতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন আমির খান নিজেই।

নতুন বরের পরনে ছিল প্রিন্টেড কুর্তা ও প্যান্ট। শাহরুখকে দেখেই হাসিমুখে এগিয়ে যান আমির। এরপর একে অপরকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরেন দুই তারকা। শুধু আলিঙ্গনই নয়, আমিরকে চুম্বন করেও শুভেচ্ছা জানান শাহরুখ। তাদের সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

এ সময় আমিরের বড় ছেলে জুনায়েদ খান ও মেয়ে ইরা খানও উপস্থিত ছিলেন। শাহরুখ তাদের দুজনকেও আলিঙ্গন করেন। ইরা খানের স্বামীও সেখানে উপস্থিত ছিলেন। পরে সবার সঙ্গে ফটোসাংবাদিকদের জন্য ছবিও তোলেন ‘কিং খান’।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!