AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শরীয়তপুরে ঐতিহাসিক বুড়ির হাট জামে মসজিদ


Ekushey Sangbad
পর্যটন ডেস্ক
১১:৩২ পিএম, ২৯ জুন, ২০২৬

শরীয়তপুরে ঐতিহাসিক বুড়ির হাট জামে মসজিদ

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় অবস্থিত বুড়ির হাট জামে মসজিদ (Burir Hat Jame Masjid) বাংলাদেশের ইসলামী স্থাপত্যকলার এক অন্যতম নিদর্শন। বুড়ির হাট বাজারে প্রায় একশত বছর আগে এই বিখ্যাত মসজিদটি নির্মাণ করা হয়। ঐতিহাসিক বুড়ির হাট মসজিদ অত্র জেলার সর্বোৎকৃষ্ট স্থাপনাগুলোর মধ্যে বিশেষ স্থান দখল করে আছে।

ঐতিহাসিক এই বুড়ির হাট জামে মসজিদের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। জানা যায় কারুকার্যখচিত এই মসজিদ নির্মাণের জন্য ইংলেন্ড থেকে কংক্রিট, সিমেন্ট এবং কলকাতা থেকে দামী পাথর আনা হয়। ৮০ দশকে বুড়ির হাট মসজিদের বর্তমান বৃহদাকার মিনারটি নির্মাণ করা হয়।

কিভাবে যাবেন
ঢাকা গাবতলী বাস স্ট্যান্ড থেকে গ্লোরী এক্সপ্রেস, শরীয়তপুর সুপার সার্ভিস, হানিফ এন্টারপ্রাইজ, সাগরিকা পরিবহন এর বাস পদ্মা সেতু হয়ে শরীয়তপুর চলাচল করে। বাসে যেতে ভাড়া লাগবে মানভেদে ৪০০-৫০০ টাকা। শরীয়তপুর শহর থেকে বাস কিংবা অটো ভাড়া করে সরাসরি বুড়ির হাট মসজিদ যেতে পারবেন।

কোথায় থাকবেন
শরীয়তপুর জেলায় তেমন ভাল মানের আবাসন ব্যবস্থা গড়ে উঠেনি। উল্লেখযোগ্য আবাসিক হোটেলের মধ্যে নুর হোটেল, চন্দ্রদাস রেস্ট হাউজ, হোটেল শের আলী অন্যতম।

কোথায় খাবেন
খাবারের জন্য জেলা শহরে বিভিন্ন মানের চাইনিজ এবং বাংলা খাবারের হোটেল ও রেস্টুরেন্ট পাবেন। শরীয়তপুর শহরে অবস্থিত হোটেল ও রেস্টুরেন্টের মধ্যে উৎসব চাইনিজ রেস্টুরেন্ট, হোটেল জনতা, চিকন্দি ফুড পার্ক, চিলেকোঠা ক্যাফে এন্ড রেস্টুরেন্ট উল্লেখযোগ্য।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!