AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘জয়পুরহাটের গর্ব হিন্দা কসবা শাহী জামে মসজিদ‍‍’


Ekushey Sangbad
পর্যটন ডেস্ক
০৯:৫৭ পিএম, ২১ মে, ২০২৬

‘জয়পুরহাটের গর্ব হিন্দা কসবা শাহী জামে মসজিদ‍‍’

মুসলিম মোগল আমলের স্থাপত্য শিল্পের অনন্য নির্দশন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা কসবা শাহী জামে মসজিদ। জেলার মসজিদের নাম আসলেই প্রথমে নাম মনে পড়ে এ মসজিদের কথা। মসজিদটি এখন জেলার গর্ব হয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার ঐতিহাসিক হিন্দা কসবা শাহী জামে মসজিদ মুসলিম মোগল আমলের স্থাপত্যশিল্পের এক অনন্য নির্দশন। জেলার মসজিদগুলোর কথা উঠলেই সবার আগে মনে পড়ে এই  ঐতিহ্যবাহী মসজিদের নাম। ইতিহাস ও সৌন্দর্যের সাক্ষী হয়ে মসজিদটি আজও জেলার গর্ব হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা গ্রামে এ মসজিদটি অবস্থিত। জেলা শহর থেকে মসজিদের দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। ইসলামী স্থাপত্য শিল্পের শৈল্পিক ছোঁয়ায় নির্মিত হয়েছে এ মসজিদটি।

১৯৫৮ খ্রিস্টাব্দ, বাংলা ১৩৬৫ সালে হিন্দা এলাকায় বাগমারী পীর নামে পরিচিত পীর আব্দুল গফুর চিশতী হিন্দা কসবা শাহী জামে মসজিদটি প্রতিষ্ঠা করেন। চিরকুমার পীর আব্দুল গফুর চিশতীর নক্সায় আব্দুল খালেক চিশতীর তত্ববাবধানে এ মসজিদটি নির্মিত হয়।

মসজিদটির দৈর্ঘ্য ৪৯.৫ ফুট ও প্রস্থ ২২.৫ ফুট। মসজিদের উত্তর পার্শ্বে ৪০ ফিট উচ্চতার একটি মিনার আছে। মসজিদের ছাদের উপরে ইসলামের ৫টি স্তম্ভের উপর ভিত্তি করে ৫টি গম্বুজ তৈরি করা হয়েছে। মাঝখানের গম্বুজটি বড় ও চার দিকে ৪টি ছোট গম্বুজ। মসজিদের ভেতরে ও বাইরে দেয়ালে কাঁচের টুকরা, চিনামাটির ভাংগা টুকরা ও মোজাইক দিয়ে নক্সা করা হয়েছে।

দেয়ালের বিভিন্ন অংশে বিভিন্ন রং দিয়ে ডিজাইন করা হয়েছে। এখানে একসাথে ৩ থেকে ৪ শ জন মুসল্লি নামাজ আদায় করতে পারে। বর্তমানে মসজিদটির সামনে বিশাল গেট ও সামনের অংশে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। জয়পুরহাটের ঐতিহ্যের কথা মনে হলে এই হিন্দা কসবা শাহী জামে মসজিদের কথা সবার মনে পড়ে।

মাসুদ রানা

 

একুশে সংবাদ/ওজি

Link copied!