AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কম খরচে শরীয়তপুরের ‘কার্তিকপুর জমিদার বাড়ি’ ঘুরে আসুন


Ekushey Sangbad
পর্যটন ডেস্ক
০৪:৩২ পিএম, ১৯ জুলাই, ২০২৬

কম খরচে শরীয়তপুরের ‘কার্তিকপুর জমিদার বাড়ি’ ঘুরে আসুন

শরীয়তপুর জেলা ভেদরগঞ্জ  উপজেলায় কার্তিকপুর গ্রামে ‘কার্তিকপুর জমিদার বাড়ি’ এক ঐতিহাসিক জমিদার বাড়ি অবস্থিত। স্থানীয়দের কাছে এটি চৌধুরী বাড়ি নামে পরিচিত।

ইতিহাস
কার্তিকপুরের জমিদারী আগে বিক্রমপুরের জমিদারীর আওতাভুক্ত ছিল। বিক্রমপুরের জমিদারীর পাঁচজন সেনাপতি ছিল। যাদের মাঝে পরবর্তীতে বিক্রমপুরের জমিদারীকে তিন ভাগ করে দিয়ে দেন বিক্রমপুরের জমিদার।

যার ফলস্বরূপ কার্তিকপুরের জমিদারী পান কমলশরন ও শেখ কালু। পরবর্তীতে শেখ কালুর মেয়ের সাথে মোঘল সাম্রাজ্যের এক সেনাপতি ফতেহ মুহাম্মদের বিবাহ হয়। মূলত ঐখান থেকে উক্ত জমিদার বংশের সূচনা হয়। এই জমিদার বংশধরদের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন হযরত শাহ বন্দে আলী, ঢাকার নবাব খাজা আহসান উল্লাহ, খাজা সলিমুল্লাহ, করটিয়ার জমিদার ওয়াজেদ আলী খান পন্নী, বগুড়ার নবাব আলতাব আলী ও ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহ‍‍`র বংশধরদের সাথে।

অবকাঠামো
জমিদার বাড়িটিতে সুন্দর ও কারুকার্যময় একটি দ্বিতল বিশিষ্ট্য ভবন রয়েছে। সড়কের দুপাশে প্রাসাদ পর্যন্ত যেতে ৮ থেকে ১০ ফিটের উঁচু কারুকাজ করা মিনার চোখে পরবে যার বেশিরভাগই এখন ধ্বংসপ্রায়। এছাড়াও সাঁন বাঁধানো একটি পুকুর রয়েছে।


বর্তমান অবস্থা
জমিদার বংশধররা এখনো এখানে বসবাস করতেছেন। এছাড়াও জমিদার বংশের অনেকেই এখন ঢাকা বা অন্যান্য জায়গা বসবাস করতেছেন। বাড়িটিতে বসবাসরত অবস্থায় থাকলেও ভবনের দেয়ালের অবস্থা বেশ জীর্ণশীর্ণ।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!