তারুণ্যের উদ্দামতা নিয়ে যারা দেশের ব্যবসা - বাণিজ্য অঙ্গনে পদচারণা করছেন তাদের অন্যতম তাহসিন আরবিদ হোসাইন। পিতা জনাব ফরহাদ হোসেন স্বপন দেশের পর্যটন ও ট্রাভেল শিল্পের শীর্ষস্থানীয় উদ্যোক্তা ব্যবসায়ীদের একজন। তিনি দেশখ্যাত ট্রাভেল এজেন্ট ভার্সেটাইল ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেডের প্রতিষ্ঠাতা। কৃতী ব্যবসায়ী পিতার সুযোগ্য সন্তান তাহসিন আরবিদ হোসাইনের জন্ম ঢাকার শান্তিনগরে। তাঁর মা হাসনা বেগম একজন সুগৃহীনি।
মেধাবী তরুণ তাহসিন আরবিদ হোসাইন শিক্ষা জীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ঢাকার আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেন। এবং ব্র্যাক ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।
তাহসিন আরবিদ হোসাইন ছোটবেলা থেকেই উদ্যমী ও বুদ্ধিদীপ্ত। পিতা বিশিষ্ট উদ্যোক্তা ফরহাদ হোসেন স্বপন আরবিদকে তিনি খুব কাছ থেকে দেখে লক্ষ্য করেছেন এবং ভেবেছেন পড়াশোনা শেষে পিতার ব্যবসা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবেন। ফলে লোভনীয় চাকরির অফার থাকলেও তিনি নিজেদের ব্যবসায় আত্মনিয়োগ করেন। ইতোমধ্যে তিনি ট্রাভেল ট্রেডে ১০ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন এবং তা কাজে লাগিয়ে নিজেদের ট্রাভেল ব্যবসাকে সমৃদ্ধ করে চলেছেন।
তাহসিন আরবিদ হোসাইন বর্তমানে ভার্সেটাইল ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেডের পরিচালকের দায়িত্ব পালন করছেন।
দূরদর্শী উদ্যোক্তা তাহসিন আরবিদ হোসাইন দীর্ঘদিন ধরে ট্রাভেল, এভিয়েশন, ভিসা, কর্পোরেট ট্রাভেল, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
দেশের পর্যটন ও ট্রাভেল শিল্পের প্রসারে একজন নিবেদিত উদ্যোক্তা তাহসিন আরবিদ হোসাইন আসন্ন আটাব ২০২৬-২০২৮ নির্বাচনে "আটাব গনতান্ত্রিক ঐক্যজোট" প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্যানেল লিডার চারবারের নির্বাচিত সাবেক সভাপতি এস. এন. মঞ্জুর মোর্শেদ ( মাহবুব) এবং মহাসচিব পদে মোহাম্মদ জুমান চৌধুরী।
ওনারা এই ট্রেডের বিজ্ঞ ব্যক্তিত্ব। আমি মনে করি, ওনাদের মনোনীত "আটাব গনতান্ত্রিক ঐক্যজোট" শুধু একটি প্যানেল নয় এটি বাংলাদেশের ট্রাভেল শিল্পের সম্মিলিত শক্তি ও কন্ঠস্বর। এই প্যানেল বিজয়ী হলে সদস্যবান্ধব আধুনিক ও জবাবদিহিমূলক আটাব গড়ে তোলা হবে। আটাবের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা, ট্রাভেল এজেন্টদের ব্যবসায়িক অধিকার সুরক্ষা ও প্রতিষ্ঠায় সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।
স্বপ্নদর্শী তরুণ তাহসিন আরবিদ হোসাইন বলেন, ছোটবেলা থেকেই আমি ট্রাভেল ট্রেডের পরিবেশে বেড়ে উঠেছি। এই সেক্টরের অসংখ্য মানুষের মতো আমিও সৌভাগ্যবান যে, ট্রাভেল শিল্পের একজন বর্ষীয়ান ব্যক্তিত্ব আমার বাবা জনাব ফরহাদ হোসেন স্বপন তিনি সাড়ে তিন দশকেরও বেশী সময় ধরে এই শিল্পে কাজ করছেন। তাঁর পথচলাকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি আমি। তাঁর সততা, তাঁর দূরদর্শিতা এবং ট্রাভেল শিল্পের প্রতি নিঃস্বার্থ কাজ করা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আজ তাঁর অনুপ্রেরণাকে সঙ্গে নিয়েই আমি আটাবে নির্বাচন করছি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

