AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘পুটনী আইল্যান্ড’ সৌন্দর্যের শোভা


Ekushey Sangbad
পর্যটন ডেস্ক
০৮:৫৪ পিএম, ২০ জানুয়ারি, ২০২৬

‘পুটনী আইল্যান্ড’ সৌন্দর্যের শোভা

সুন্দরবনে অবস্থিত দ্বীপের নাম ‌‘পুটনী দ্বীপ’ বা ‘পুটনী আইল্যান্ড’।  

এলাকার মানুষদের কাছে এর নাম ‘দ্বীপচর’। একপাশে দিগন্ত জোড়া সমুদ্র, অন্যপাশে ঘন বনাঞ্চল। এরই মাঝখান দিয়ে সবুজ ঘাসের প্রান্তর এবং আঁকাবাঁকা খাল। এককথায় পুটনী দ্বীপ অপূর্ব। জোয়ার-ভাটার সাথে সাথে পুরো এলাকা একবার ভাসে, আরেকবার দেখা মেলে ধু-ধু বালুচর।
বিকেলের সূর্য  অস্ত যায় আড়পাঙ্গাসিয়া নদী এবং বঙ্গোপসাগরের মোহনায়। হরিণ আর মাছের অভয়ারণ্য হওয়ায় পুটনী দ্বীপে জেলে ও সাধারণ মানুষের তেমন আনাগোনা নেই। তবে আশপাশের অনেকেই কাঁকড়া আহরণ করতে দ্বীপে আসেন। দ্বীপের জঙ্গল ও খালে হরিণ এবং মাছের বিচরণ থাকলেও কোনো বাঘের উপদ্রব নেই বলে জানা যায়।

যেভাবে যাবেন
পুটনী দ্বীপে যেতে চাইলে অবশ্যই বন বিভাগের অনুমতি লাগবে। এ ক্ষেত্রে অনুমতির জন্য মোংলা বন বিভাগের অফিস অথবা হিরণ পয়েন্টের বন বিভাগের অফিসে যোগাযোগ করতে পারেন। অনুমতি নিয়ে বাগেরহাটের মোংলা থেকে ট্রলারে চরে দুবলার চর কিংবা হিরণ পয়েন্ট হয়ে পুটনী দ্বীপ যেতে পারবেন।
যেখানে থাকবেন
পুটনী দ্বীপে রাতযাপনের কোনো ব্যবস্থা নেই। ক্যাম্পিং করে থাকতে চাইলে জোয়ারের পানি পৌঁছাবে না এমন স্থানে তাঁবু স্থাপন করুন। এ ছাড়া হিরণ পয়েন্টে ট্রলারেও থাকতে পারবেন। নীলকমল, টাইগার পয়েন্টের কচিখালী এবং কটকায় বন বিভাগের রেস্ট হাউজে পর্যটকদের থাকার ব্যবস্থা আছে।
যেখানে খাবেন
যদি মোংলা থেকে প্রয়োজনীয় কেনাকাটা করে নিতে পারেন, তবে ট্রলারে বা দ্বীপে খাওয়া-দাওয়া নিয়ে টেনশন করতে হবে না।


একুশে সংবাদ/ওজি

Link copied!