AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:২১ এএম, ২৩ জুন, ২০২৬

আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

সোমবার (২২ জুন) এক বিবৃতিতে আইসিসি এই ঘোষণা দেয়। মাসসেরা হওয়ার দৌড়ে মুশফিক পেছনে ফেলেছেন তার সতীর্থ তাইজুল ইসলাম এবং নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং ঐরিকে।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুশফিক। সিরিজে তিনি ৬০-এর বেশি গড়ে মোট ২৫৩ রান করেন। মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭১ রান এবং সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি। ধারাবাহিক এই পারফরম্যান্সের জন্য সিরিজসেরার পুরস্কারও পান বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।

অন্যদিকে, মাসসেরার মনোনয়ন পাওয়া তাইজুল ইসলাম ছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। বাঁহাতি এই স্পিনার দুই টেস্টে ১৩ উইকেট শিকার করেন। সিলেট টেস্টে এক ইনিংসে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ রান যোগ করেন।

মুশফিকের এই অর্জনের মাধ্যমে টানা দ্বিতীয় মাস আইসিসির মাসসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন কোনো বাংলাদেশি ক্রিকেটার। এর আগে এপ্রিল মাসে এই পুরস্কার জিতেছিলেন জাতীয় দলের পেসার নাহিদ রানা।

এটি মুশফিকুর রহিমের ক্যারিয়ারের দ্বিতীয় আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একাধিকবার এই সম্মান অর্জনের কৃতিত্ব রয়েছে শুধুমাত্র মুশফিক ও সাকিব আল হাসানের।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!