বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্সের লড়াইয়ে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে স্পেন।
ম্যাচের ২০তম মিনিটে ফ্রান্সের পেনাল্টি বক্সের ভেতরে লামিন ইয়ামাল ফাউলের শিকার হলে স্পেনের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
পেনাল্টি নিতে এসে কোনো ভুল করেননি মিকেল ওইয়ারসাবাল। ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইনিয়ঁ সঠিক দিকেই ঝাঁপ দিলেও ওইয়ারসাবালের জোরালো শট তার নাগালের বাইরে দিয়ে জালে জড়িয়ে যায়। ম্যাচের ২২তম মিনিটে এই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় ফ্রান্স। তবে প্রথমার্ধে একাধিক আক্রমণ করেও স্পেনের রক্ষণভাগ ভেদ করতে পারেনি তারা। ফলে ১-০ গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় স্পেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

