AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনো হারেনি আর্জেন্টিনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৩২ পিএম, ৮ জুলাই, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনো হারেনি আর্জেন্টিনা

নাটকীয় এক প্রত্যাবর্তনের ম্যাচ জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। শেষ ষোলোর লড়াইয়ে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল মেসির দল। শিরোপা ধরে রাখার মিশনে এবার তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

অন্যদিকে, কলম্বিয়ার বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়ে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ড্র থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

দুই দলের মুখোমুখি পরিসংখ্যান অবশ্য আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত সাতবারের দেখায় একবারও আর্জেন্টিনাকে হারাতে পারেনি সুইজারল্যান্ড। এই সাত ম্যাচের মধ্যে আর্জেন্টিনা জিতেছে পাঁচটিতে, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

ফিফা বিশ্বকাপে দুই দলের প্রথম দেখা হয় ১৯৬৬ সালে। সেই ম্যাচে ২-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। সর্বশেষ বিশ্বকাপে তাদের লড়াই হয়েছিল ২০১৪ সালে, যেখানে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপের বাইরে ১৯৮০ সালের একটি প্রীতি ম্যাচে সুইজারল্যান্ডকে ৫-০ গোলে হারায় আর্জেন্টিনা। এছাড়া ১৯৮৪ সালে ২-০ এবং ২০১২ সালে ৩-১ ব্যবধানেও জয় তুলে নেয় দক্ষিণ আমেরিকার দলটি।

সব মিলিয়ে দুই দলের সাতটি সাক্ষাতে আর্জেন্টিনা করেছে ১৫ গোল, বিপরীতে সুইজারল্যান্ডের গোল মাত্র ৪টি।

পরিসংখ্যান আর্জেন্টিনার অনুকূলে থাকলেও চলতি বিশ্বকাপের নকআউট পর্বে কঠিন পরীক্ষা দিতে হয়েছে দলটিকে। শেষ দুটি নকআউট ম্যাচেই পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। এবার সেই ধারাবাহিকতা ধরে রেখে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্য তাদের।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!