২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই ধাক্কা খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত নকআউট পর্বের ম্যাচে মিশরের কাছে ১-০ গোলে পিছিয়ে রয়েছে লিওনেল মেসির দল।
ম্যাচের ১৫তম মিনিটে প্রথম গোলের দেখা পায় মিশর। মিডফিল্ডার মারওয়ান আতিয়ার নিখুঁত পাস থেকে ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন।
গোল হজমের পর সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। ম্যাচের বর্তমান পর্যায়ে দলটি একটি পেনাল্টিও আদায় করেছে, যা ম্যাচের গতিপথ বদলে দিতে পারে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

