AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহী বিফ কাবাব-র রেসিপি


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
১১:০৫ পিএম, ৭ জুলাই, ২০২৬

শাহী বিফ কাবাব-র রেসিপি

মাংস দিয়ে তৈরি যেকোনো কাবাবই খেতে বেশ সুস্বাদু হয়।তার সঙ্গে যদি যোগ হয় শাহী স্বাদ, তাহলে তো কথাই নেই। এগুলো একবার তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে অনেকদিন খেতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক শাহী বিফ কাবাব তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

গরুর মাংস- ১ কেজি

ছোলার ডাল- ২০০ গ্রাম

পেঁয়াজ বেরেস্তা- ১ কাপ

আদা বাটা- ১ টেবিল চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ

তেজপাতা- ১টি

সবুজ এলাচ- ৪-৫টি

কালো বড় এলাচ- ১টি

শাহি জিরা- ১ চা চামচ

দারুচিনি- ২ টুকরা

ধনিয়া পাতা কুচি- ২ টেবিল চামচ

পুদিনা পাতা কুচি- ২ টেবিল চামচ

কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ

ডিম- ২টি

ঘি- ১ টেবিল চামচ

তেল- ভাজার জন্য

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার আগে থেকে ভিজিয়ে রাখা ডাল ধুয়ে তার সঙ্গে দিন। আস্ত গরম মসলা, আদা-রসুন বাটা, লবণ ও পরিমাণমতো পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন। 

সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিন। এরপর তার সঙ্গে বেরেস্তা, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ, ডিম দিয়ে ভালো করে মেখে নিন। হাতে ঘি মেখে মিশ্রণ থেকে কাবাবের আকৃতিতে গড়ে নিন। কড়াইতে তেল দিয়ে কাবাবগুলো অল্প আঁচে সোনালি করে ভেজে তুলুন। এবার গরম গরম পরিবশেন করুন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!