AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আসছে তিন পরিবর্তন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:০৩ পিএম, ৭ জুলাই, ২০২৬

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আসছে তিন পরিবর্তন

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আজ (মঙ্গলবার) মিসরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে শুরুর একাদশে তিনটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

স্কালোনি নিশ্চিত করেছেন, মিডফিল্ডে লিয়ান্দ্রো পারেদেস ফিরছেন শুরুর একাদশে। এতে জায়গা হারাতে পারেন থিয়াগো আলমাদা।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম এল গ্রাফিকো জানিয়েছে, চোট কাটিয়ে বাঁ প্রান্তের রক্ষণভাগে ফিরছেন নিকোলাস তাগলিয়াফিকো। গত ম্যাচে ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়তে হওয়া ফাকুন্দো মেদিনার পরিবর্তে শুরু থেকেই খেলবেন তিনি।

আক্রমণভাগেও আসছে পরিবর্তন। লিওনেল মেসির সঙ্গী হিসেবে এবার শুরুর একাদশে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। ফলে বেঞ্চে বসতে হতে পারে লাউতারো মার্তিনেজকে।

এদিকে অনুশীলনে রদ্রিগো দি পলের জায়গায় নিকো গঞ্জালেজকে পরীক্ষা করেছেন স্কালোনি। তবে শুরু থেকেই তাকে নামানোর সম্ভাবনা কম। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাকে বদলি হিসেবে মাঠে নামানো হতে পারে।

আরেক আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও জানিয়েছে, আজকের ম্যাচে আর্জেন্টিনার প্রথম একাদশে হুলিয়ান আলভারেজ, নিকোলাস তাগলিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেস থাকছেন।

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ

রক্ষণভাগ: নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো

মিডফিল্ড: রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ

আক্রমণভাগ: হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!