AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপে পেনাল্টি মিসের নতুন রেকর্ড মেসির


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৪৫ পিএম, ৭ জুলাই, ২০২৬

বিশ্বকাপে পেনাল্টি মিসের নতুন রেকর্ড মেসির

ফিফা বিশ্বকাপে মিশরের বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়ে নতুন এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মুখোমুখি হয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে ১৫ মিনিটে গোল হজম করার পর ২১ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় আর্জেন্টিনা। তাগলিয়াফিকোকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় দলটি। তবে স্পট কিক থেকে গোল করতে পারেননি মেসি।

বাম পায়ের শটটি মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর সঠিক দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্তভাবে প্রতিহত করেন।

এই মিসের মাধ্যমে এক বিশ্বকাপ আসরে দুটি পেনাল্টি মিস করা প্রথম ফুটবলার হিসেবে রেকর্ড গড়েছেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা। এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন তিনি।

এ নিয়ে বিশ্বকাপে নেওয়া মোট ৮টি পেনাল্টির মধ্যে ৪টিতেই গোল করতে পারেননি মেসি। বাকি চারটির মধ্যে চারটি সফল হলেও চারটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে—তিনটি গোলরক্ষক ঠেকিয়েছেন এবং একটি শট গোলবারের বাইরে চলে যায়।

ম্যাচের শুরুতে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হওয়ায় আর্জেন্টিনা চাপে পড়ে। মেসির নেওয়া শটটি গোলরক্ষকের বাঁ দিক ঘেঁষে গেলেও তাতে পর্যাপ্ত গতি না থাকায় সহজেই বলটি রুখে দেন শোবেইর।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!