AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক গোল বাতিলের পর আবার গোল দিল মিশর


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৪২ পিএম, ৭ জুলাই, ২০২৬

এক গোল বাতিলের পর আবার গোল দিল মিশর

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনার জালে বল জড়ায় মিশর। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (VAR) পর্যালোচনার পর গোলটি বাতিল হওয়ায় বড় বিপদ থেকে রক্ষা পায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ৫৮তম মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে আর্জেন্টিনার রক্ষণভাগ ভেঙে গোল করেন মিসরের মোস্তফা জিকো। মুহূর্তের জন্য মনে হচ্ছিল, ২-০ ব্যবধানে এগিয়ে যাচ্ছে আফ্রিকার প্রতিনিধিরা।

তবে গোলটি নিয়ে সন্দেহ দেখা দিলে রেফারি সম্ভাব্য ফাউলের ঘটনা ভিডিও রিপ্লেতে পর্যালোচনা করেন। পুনরায় দেখা যায়, আক্রমণ শুরুর আগে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের পায়ে ফাউল করা হয়েছিল। সেই কারণে ৬০তম মিনিটে গোলটি বাতিলের সিদ্ধান্ত দেন রেফারি।

গোল বাতিল হলেও ম্যাচে এখনো ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে মিশর। অন্যদিকে দ্বিতীয় গোল হজমের শঙ্কা কাটিয়ে সমতায় ফেরার লড়াই চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!