AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোনালদোর পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:০৪ এএম, ৭ জুলাই, ২০২৬

রোনালদোর পর্তুগালকে বিদায়  করে কোয়ার্টার ফাইনালে স্পেন

শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর যোগ করা সময়ে মিকেল মেরিনোর জয়সূচক গোলে শেষ হাসি হাসে লা রোহা।

মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে ছিল তুমুল লড়াই। বল দখল, আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ।

অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল স্পেন। মিকেল ওইয়ারজাবাল বল নিয়ে পর্তুগালের বক্সে ঢুকলেও গোলরক্ষক দিয়েগো কস্তাকে পরাস্ত করতে পারেননি। তার শট অল্পের জন্য গোলের বাইরে চলে যায়।

জবাবে পর্তুগালও কয়েকটি বিপজ্জনক আক্রমণ গড়ে তোলে। রোনালদোর জোরালো শট দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। এরপর ১১তম মিনিটে স্পেনের টানা দুটি আক্রমণও রুখে দেন দিয়েগো কস্তা।

প্রথমার্ধের ৩৮তম মিনিটে ম্যাচের অন্যতম সেরা সুযোগ তৈরি করে পর্তুগাল। জোয়াও ফেলিক্সের হেড উনাই সিমন ফিরিয়ে দিলে ফিরতি বলে রোনালদোর নেওয়া শটও দুর্দান্তভাবে আটকে দেন স্পেনের এই গোলরক্ষক।

বিরতির পর ম্যাচের গতি কিছুটা কমে যায়। স্পেন রক্ষণে আরও সংগঠিত হয়ে খেলতে থাকে, আর পর্তুগাল সমতায় থেকে ম্যাচ অতিরিক্ত সময়ে নেওয়ার চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা সফল হয়নি।

নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে স্পেনের হয়ে জয়সূচক গোল করেন মিকেল মেরিনো। তার গোলে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট পায় স্পেন।

এই হারের মধ্য দিয়ে শেষ হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ অভিযান। ম্যাচের আগেই তিনি জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!