AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৩ এএম, ৭ জুলাই, ২০২৬

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

টানা ছয় দিনের বিরতির পর আজ (মঙ্গলবার) আবারও শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬)। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।

অধিবেশন শুরুর আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হবে। এরপর স্পিকার অধিবেশনের কার্যক্রম পরিচালনা করবেন।

এর আগে গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হওয়ার পর সংসদের অধিবেশন ছয় দিনের জন্য মুলতবি করা হয়েছিল। বিরতি শেষে আজ থেকে আবারও সংসদের নিয়মিত কার্যক্রম চলবে।

চলতি অধিবেশনে ইতোমধ্যে নতুন অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি অর্থ বিল এবং বাজেট-সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদে পাস হয়েছে।

উল্লেখ্য, গত ১১ জুন বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইন-শৃঙ্খলাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সংসদে বক্তব্য দেন তারা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - জাতীয়

Link copied!