পেসার নাহিদ রানার রেকর্ড গড়া বোলিংয়ে জিম্বাবুয়েকে মাত্র ১৪১ রানে অলআউট করেছে বাংলাদেশ। হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩৬.৪ ওভারে স্বাগতিকদের ইনিংস গুটিয়ে যায়।
ইনিংসের শেষ ব্যাটার নিউম্যান নিয়ামুরি মেহেদী হাসান মিরাজের বলে ছক্কা হাঁকাতে গিয়ে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিলে ১৪১ রানে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস। নিয়ামুরি ৫১ বলে ৫টি চারে ৩৩ রান করেন।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন নাহিদ রানা। ১০ ওভারে ২ মেডেনসহ মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন তিনি। ওয়ানডে ক্রিকেটে এটি বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিংয়ের নতুন রেকর্ড।
এর আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সেরা বোলিং ছিল মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেন-এর ২৬ রানে ৬ উইকেট। এছাড়া ৬ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন এবং শরিফুল ইসলাম-এরও।
নাহিদের পাশাপাশি দুই উইকেট নেন তাসকিন আহমেদ। একটি উইকেট শিকার করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন নিউম্যান নিয়ামুরি। এছাড়া ব্রায়ান বেনেট ১৭, বেন কারান ১৮, ওয়েসলি মাধেভেরে শূন্য এবং রিচার্ড এনগারাভা ২৭ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ৩৬.৪ ওভারে ১৪১ অলআউট।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

