AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:১৭ এএম, ২৬ জুন, ২০২৬

জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

২০২৬ বিশ্বকাপে চমক দেখিয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে ইকুয়েডর। এই জয়ে দীর্ঘ ২০ বছর পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। 

নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই এগিয়ে যায় জার্মানি। লিরয় সানের গোলে এগিয়ে যায় ইউরোপের দলটি। তবে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইকুয়েডর।

ম্যাচের নবম মিনিটে নিলসন আনহুলো সমতা ফেরান। এরপর পুরো ম্যাচজুড়ে জার্মানির সঙ্গে সমানতালে লড়াই করে ইকুয়েডর। ৭৭ মিনিটে কর্নার থেকে আসা বল জালে পাঠিয়ে দলের জয়সূচক গোল করেন গঞ্জালো প্লাতা।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে ইকুয়েডরের খেলোয়াড় ও সমর্থকরা। আবেগঘন উদযাপনে অনেককে অশ্রুসিক্ত হতেও দেখা যায়।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে জার্মানির বিপক্ষে পিছিয়ে থেকেও ম্যাচ জেতা ইউরোপের বাইরের দ্বিতীয় দল হলো ইকুয়েডর। এর আগে কেবল জাপান এই কীর্তি গড়েছিল। পাশাপাশি ব্রাজিল, আর্জেন্টিনা ও মেক্সিকোর পর জার্মানিকে হারানো চতুর্থ লাতিন আমেরিকান দেশ হিসেবে নাম লেখাল ইকুয়েডর।

তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর তালিকায় শীর্ষে থেকে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে ইকুয়েডর। ২০০৬ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে খেলবে দলটি।

অন্যদিকে, পরাজিত হলেও তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠেছে জার্মানি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!